সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬ ইং ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল

চন্দ্রগঞ্জে শ্রমিকলীগের উদ্যোগে মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুল ‘ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সোমবার (১ মে) বিকেলে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভা  স্থানীয় গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবু ছিদ্দিক মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহাম্মদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কামাল, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, লক্ষ্মীপুর জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারী, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোরশেদ আলম, সহ প্রচার সম্পাদক রায়হান হোসেন তুষার, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ।

এসময় চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিকলীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমিকরা দীর্ঘ দিন থেকে অবহেলিত। তাদের অধিকার আদায়ে শ্রমিক-মালিক ঐক্য গড়ে তুলে সমাজে বৈষম্য দূর করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০