শুক্রবার ২৯শে মে, ২০২৬ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

পাঁচ মাসে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, আমরা অনুমান করছি গত ৫ মাসে রাশিয়ার এক লাখের বেশি সেনা হতাহত হয়েছে। এর মধ্যে নিহত হয়েছে ২০ হাজার। এছাড়া এ সময়ে রাশিয়ার ৮০ হাজার সেনা আহত হয়েছে। খবর বিবিসি

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অর্ধেকেই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের। বাহিনীটি বাখমুত শহর দখল নিতে মরিয়া হয়ে লড়ছে। এই সংখ্যা যদি নির্ভুল হয়, তবে রুশ হতাহতের সংখ্যা যুদ্ধ শুরুর আগে বাখমুত শহরের মোট জনসংখ্যা ৭০ হাজারের বেশি। গত বছর থেকে বাখমুতের দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, তারা এই শহরটির লড়াইকে যতটা সম্ভব রুশ সেনা হত্যা ও তাদের মজুত খালি করার সুযোগ হিসেবে ব্যবহার করছে। যদিও শহরটির ছোট একটি অংশই কেবল এখন ইউক্রেনের দখলে আছে।

এদিকে, যুদ্ধ শুরুর পর বাখমুতের অধিকাংশ বাসিন্দাই শহরটি ছেড়ে পালিয়েছেন। অল্প সংখ্যক বেসামরিক লোক ছোট এই শহরটিতে এখন বাস করছেন। তবে ছোট এই শহরটির জন্য লড়াই দুই পক্ষের কাছেই বড় ধরনের প্রতীকী গুরুত্ব রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১