শুক্রবার ২৯শে মে, ২০২৬ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

পৃথিবীর গভীরে আরেকটি গর্ত খুঁড়ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাকৃতিক গ্যাসের নতুন মজুদ খুঁজে পেতে পৃথিবীর অতি গভীরে আরেকটি গর্ত খুঁড়ছে এশিয়ার দেশ চীন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, নতুন এ গর্তের গভীরতা হবে ১০ হাজার মিটার বা ১০ কিলোমিটার।

চীনের বার্তাসংস্থা শিনহুয়া নিউজ জানিয়েছে, চায়না জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন (সিএনপিসি) বৃহস্পতিবার (২০ জুলাই) সিচুয়ান প্রদেশে চুয়ানকে ১ নামের কূপ খনন শুরু করেছে। এই কূপটির গভীরতা হবে ১০ হাজার ৫২০ মিটার।

এরআগে গত মে মাসে সিএনপিসি জিনজিয়াং প্রদেশে এই একই গভীরতার একটি গর্ত খোঁড়ার কথা জানায়। সংস্থাটি বলেছিল, চীনের ইতিহাসে এটি সবচেয়ে গভীরতম স্থানে যাওয়ার প্রচেষ্টা।

জিনজিয়াং প্রদেশের গর্তটি ছিল মূলত একটি পরীক্ষামূলক প্রজেক্ট। এরমাধ্যমে খনন সংক্রান্ত সরঞ্জামের সক্ষমতা পরীক্ষা এবং পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামোর তথ্য পাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

তবে সিচুয়ানে যে গভীর গর্তটি খোঁড়া হচ্ছে সেটি মূলত গ্যাসের সন্ধানের জন্য করা হচ্ছে বলে জানিয়েছে বার্তাসংস্থা শিনহুয়া।

চীনের দক্ষিণপূর্ব দিকে অবস্থিত সিচুয়ান প্রদেশ— ঝাল খাবার, মনোমুগ্ধকর পর্বত এবং পান্ডার জন্য বিখ্যাত। এছাড়া এই প্রদেশেই দেশটির সবচেয়ে বেশি শেল গ্যাসের মজুদ রয়েছে।

তবে চীনের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলো এসব গ্যাসের খুব বেশি উত্তলন করতে পারেনি, সেখানকার জটিল ভূখণ্ড এবং কঠিন ভূগর্ভস্থ অবস্থার জন্য।

চীন সরকার এখন এসব তেল কোম্পানিকে চাপ দিচ্ছে তারা যেন অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে তাদের কর্ম তৎপরতা বৃদ্ধি করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১