শুক্রবার ২৯শে মে, ২০২৬ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বঙ্গবন্ধু আপোষ করেননি, হাসিনাও করবেন না

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গবন্ধু কখনো আপোষ করেননি, (প্রধানমন্ত্রী) শেখ হাসিনাও করবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার (শেখ হাসিনা) বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রেলগাড়িতে।

শুক্রবার (২১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছেন। সেই মোতাবেক জাতীয় সংসদে আইন পাশ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে।

বিএনপি জাতির পিতাকে হত্যা করেছিল দাবি করে আইনমন্ত্রী বলেন, আপনারা যদি বিএনপির ইতিহাস জানেন, তাহলে দেখবেন, তারা আমাদের জাতির পিতাকে হত্যা করেছে। যাতে বিচার না হয় এজন্য আইন করেছে। না হলে খালেদা জিয়া দুই বার ক্ষমতায় ছিল, কেন বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের তারা পুরস্কৃত করেছে। তাদের চাকরি দিয়েছে। নির্বাচন করার সুযোগ দিয়েছে। বিরোধী দলের নেতা বানিয়েছে। অন্যদিকে জামায়াত বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। মা-বোনদের ইজ্জত নিয়েছিল। আর শেখ হাসিনা দেশটাকে মায়ের মতো লালন-পালন করে আমাদের আলোর পথ দেখিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১