বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জাতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে বর্তমান সরকার : লক্ষ্মীপুরে আসম আব্দুর রব

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় সমাজতান্ত্রিক দল, জেএসডি’র সভাপতি আসম আব্দুর রব বলেছেন, বর্তমান সরকার দেশটাকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর পরিনতি ভালো কিছু হবেনা। ডেঞ্জারাস কিছু হবে। দেশটাকে সর্বনাশের দিকে ঠেলে দিয়ে, দেশ ও জাতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়ে, বিনা ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যায়না। এরকম সরকার ও সরকারের প্রধানমন্ত্রীকে অবৈধ বলেও আখ্যা দেন তিনি।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতির আজাদ নগরের মালেক মোল্লা হাইস্কুল মাঠে জেএসডির চরপোড়াগাছা ইউনিয়ন জেএসডি সমর্থিত ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার বিচার বিভাগকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চালাচ্ছে। বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করতে না পারলে, রাষ্ট্র ও সংবিধানের ধ্বংস হয়ে যাবে। এতে রাষ্ট্র ভারসাম্যহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

জেএসডি নেতা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলটির সহ-সভাপতি বেগম তানিয়া রব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, রামগতি উপজেলা জেএসডির আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন বাবলুসহ সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১