শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে শুধু নির্ধারিত সময়ে এই পরীক্ষায় অংশ নেয়ার জন্য। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর পুরানবাজার কলেজের ডাকাতিয়া নদীপাড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এ সময় ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান দীপু মনি।

পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য যারা আন্দোলন করছেন, আপনারা প্রস্তুতি নেয়া ১৪ লাখ সহপাঠীর দিকে তাকিয়ে যথাসময়ে এই পরীক্ষায় অংশ নিন।

বিদেশিরা বিএনপির সঙ্গে আছে- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশের জন্য রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের জনগণ তার সঙ্গে আছেন। তবে বিদেশেও আমাদের বন্ধু আছে। আজ যাদের জনগণের ওপর আস্থা নেই, তারাই বিদেশিদের ওপর নির্ভর করে এমন বক্তব্য দিচ্ছেন। কারণ জনগণ অনেক আগেই দেশবিরোধী এসব ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে।

শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন- পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, পিপি রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১