মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদরের মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অভিভাবক প্রতিনিধি (সদস্য) নির্বাচিত হয়েছেন, মো. ফারুক হোসেন (৪৭৭ ভোট), মো. আলমগীর হোসেন (৪৪৮ ভোট), কাউসার আলম ফারুক (৪০৪ ভোট) ও আব্দুর রহিম মিন্টু (৩৭৩ ভোট)।

এ দিকে নির্বাচিত সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি তাসলিমা আক্তার পেয়েছেন ৪৪৪ ভোট।

ভোট গণনা শেষে, প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন সোহেল নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করেন।

নির্বাচন উপলক্ষে বিদ্যালয় পরিদর্শন করেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন প্রমুখ।

ভোটারদের অনেকের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। প্রকৃত ভোটার নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র সাথে আনা বাধ্যতামূলক ছিল। এছাড়া, নির্ধারিত পাঁচটি বুথে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

এ নির্বাচনে দাতা সদস্য ছাড়া ৫টি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৪৬৪ ভোটারের মধ্যে ৯৩৬ জন ভোট দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০