শনিবার ৭ই মার্চ, ২০২৬ ইং ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে ৫ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। এক্ষেত্রে ২১ নভেম্বর থেকে আগামী বছরের ২১ জানুয়ারি পর্যন্ত- দুই মাস বাংলাদেশে অবস্থান করবে এ পর্যবেক্ষক দল। সংস্থাটি আনুষ্ঠানিক এক চিঠিতে পর্যবেক্ষক পাঠানোর এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনকে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে।

ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। এ সময় তাদের চার বা ৫ সদস্যের প্রতিনিধি দল ভোট পর্যবেক্ষণ করবে। তারা নির্বাচন শেষে একটি প্রতিবেদনও দাখিল করবে বলেও জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১