মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জাতীয় পা‌র্টির কার্যা‌ল‌য়ে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করতে বনানী কার্যা‌ল‌য়ে গেছেন। সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি কার্যালয়ে প্রবেশ করেন।

জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচন এবং এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলাপ করবেন পিটার হাস। বৈঠকে জাতীয় পার্টির উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। এদিকে সম্প্রতি ভারত সফর করেছেন পিটার হাস। সেখানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বৈঠকে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের মন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বেশ আলোচনা চলছে। দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ও একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বারবার বলছে- বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা; কিন্তু চীনা হস্তক্ষেপে যা বাধাগ্রস্ত হতে পারে বলে দেশটির আশঙ্কা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১