সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

৭০ জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল-কাশেম ব্রিগেডস জানিয়েছে, তারা কাতারের মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে।

ইসরায়েলের সঙ্গে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস গাজায় বন্দি ৭০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানা গেছে। খবর রয়টার্সের।

সোমবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল-কাশেম ব্রিগেডস জানিয়েছে, তারা কাতারের মধ্যস্থতাকারীদের কাছে এ প্রস্তাব দিয়েছে।

তবে ইসরায়েল এই প্রস্তাব গ্রহণ করবে না বলে ধারণা করা হচ্ছে। সোমবার হামাসের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক অডিও রেকর্ডিংয়ে আল-কাশেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, গত সপ্তাহে কাতারের ভাইয়েরা শত্রুপক্ষীয় বন্দিদের ভেতর থেকে নারী ও শিশুদের মুক্তি দেয়ার জন্য একটি প্রচেষ্টা চালিয়েছিল, তার বিনিময়ে শত্রুদের হাতে বন্দি ফিলিস্তিনি ২০০ শিশু ও ৭৫ জন নারীকে ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছে তারা।

এই সমঝোতার মধ্যে একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি এবং গাজা ভূখণ্ডের সব জায়গায় সাহায্য ও মানবিক ত্রাণ পৌঁছানোর অনুমতি থাকা উচিত।এ দিকে, ইসরায়েল ১০০ জনেক মুক্তি দিতে বলেছে।

গাজা অবরোধ করে রাখা ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের ধারণা, হামাস এটিকে শুধু ফের দলবদ্ধ হওয়ার কাজে ব্যবহার করবে। তবে তারা খাদ্য ও অন্যান্য সরবরাহ প্রবেশ করতে দিতে এবং বিদেশিদের গাজা ছেড়ে পালাতে দিতে সংক্ষিপ্ত ‘মানবিক বিরতি’ দিতে সম্মত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930