সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভোট পেছালে আ.লীগের আপত্তি নেই

আকাশবার্তা ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো হলে আওয়ামী লীগ আপত্তি করবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচন পেছানোর দাবি করেছে। এটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন ভোট কিছুদিন পেছানো দরকার মনে করলে সেটি তারা করতে পারে। এখানে আওয়ামী লীগ বা সরকারের কিছু বলার নেই।

কমনওয়েলথের প্রাক নির্বাচনী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বুধবার (২২ নভেম্বর) তেজগাঁওয়ের আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, একটা দল না আসলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এটা ঠিক না। বাকি দলগুলোকে উপেক্ষা করবেন কীভাবে। বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে হরতাল অবরোধের কর্মসূচিতে অনড় রয়েছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। নির্বাচনের তফসিলও প্রত্যাখ্যান করে ভোট বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের চলমান আন্দোলন সহিংস রূপ ধারণ করেছে। প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটছে।

স্বাধীন নির্বাচন কমিশনকে সরকার আইনগত কাঠামো দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংসদীয় আইনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আইনের সংস্কার করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া পদক্ষেপগুলো প্রশংসনীয়।

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তাই যারা সন্ত্রাসী কাজ করছে, নিষেধাজ্ঞা এলে তাদের ওপর আসবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে আগামী ৭ জানুয়ারি। এদিকে রবিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেছানোর অনুরোধ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930