বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিএনএম-এ ভিড়লেন সাবেক এমপি-বিচারপতি-ডিআইজিসহ ১০ জন

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন ১০ ব্যক্তি। এদের মধ্যে জাতীয় পার্টির সাবেক এমপি, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, পুলিশের সাবেক ডিআইজিসহ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ী রয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনএম-এ যোগ দেন।

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান দেওয়ান শামসুল আবেদীন, অধ্যাপক আব্দুর রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএম-এ যোগ দেওয়া ব্যক্তিরা হলেন- জাফর ইকবাল সিদ্দিকী (সাবেক এমপি, জাতীয় পার্টি), মীর হাসমত আলী (সাবেক বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), সাজেদুল করিম (সাবেক কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী), শরিফ বাদশা (ব্যবসায়ী), ড. মুনিরুজ্জামান (সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ), অ্যাডভোকেট সিরাজ উদ্দিন (সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মো. ইসলাম ইবনে সায়েম (সাবেক নেতা, সুশাসনের জন্য নাগরিক), মো. জাকির হোসেন লিটু (শ্রমিক নেতা), মো. খলিল উল্লাহ (ব্যবসায়ী) ও মো. সায়িদ হাসান (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)।

কিছুদিন আগেই নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বিএনপি। এ ছাড়া দলীয় সরকারের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ারও ঘোষণা দিয়েছে দলটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১