সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের প্রসঙ্গে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন না হলে জোট নয়। প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।

দলীয় সভাপতির কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতবিনিময় করেন সাংগঠনিক আর নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে। পরে কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঙ্গিত দেন, দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারে পুরনো অনেক মুখ। তবে নতুন কিংবা পুরনো নৌকার টিকিটের জন্য যাকেই বেছে নেয়া হবে, প্রধান মাপকাঠি হবে জনসম্পৃক্ততা।

তবে জোটের বিষয়ে ক্ষমতাসীনরা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান দলের সেকেন্ড ইন কমান্ড। এমনকি জোটবদ্ধ ভোট না করার জল্পনাও উসকে দেন তিনি। জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব?

উল্লেখ্য, রবিবার (২৬ নভেম্বর) গণভবনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930