শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

রওশনের সঙ্গে বৈঠক, জিএম কাদের পৌছে দিলেন মনোনয়ন

আকাশবার্তা ডেস্ক :
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রওশনের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন তারা। এ সময় ভাবী রওশনের হাতে তার চাওয়া তিনজনের মনোনয়ন ফরম তুলে দেন জিএম কাদের।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ ও পল্লীবন্ধুপুত্র রাহ্গির আল মাহী সাদ এরশাদ।
জাপার এক নেতা বিষয়টি নিশ্চিত করে বলেন, বেগম রওশন এরশাদ, ছেলে সাদ এরশাদ ও জাতীয় পার্টির নেতা ডা. কে আর ইসলামের জন্য মনোনয়ন ফরম চেয়ে মহাসচিবকে ফোন করেছিলেন রওশন এরশাদ। এই তিনজনের বাইরে কারও ফরম তারা সংগ্রহ করেননি এবং তাদেরকে দেয়াও হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১