সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিক্ষিপ্ত বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বোমাবাজি করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না। শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে। সেজন্য তারা নানা জায়গায় চোরাগোপ্তা হামলা করছে। তাদের নির্বাচন বানচাল করার স্বপ্ন পূরণ হবে না।

এসময় দ্বাদশ সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশ দেওয়ার পরামর্শ দেয়া হয়। নির্বাচন যেন প্রতিযোগিতামূলক হয় সেজন্য দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন বলে অনুমতি দেয়া হয়।

সোমবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডামি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত। আওয়ামী লীগের কোনো জোট বা সঙ্গী দরকার নেই। আওয়ামী লীগের শক্তি জনগণ। দুস্কর্মের বন্ধু খুঁজে বেড়ায় বিএনপি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930