মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মানুষ বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

মানুষ বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান। মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির কঠোর আন্দোলন কি তা আমাদের জানা নাই। যতো আন্দোলন করুক দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির কথিত চেয়ারম্যান সরকার পতনের নতুন ঘোষণা ফাঁকা আওয়াজ। জনগণ এতে কান দেয় না। এদেশে মানুষ সন্ত্রাস চায় না। আগামী নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য তারা প্রস্তুত।

তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে অবশ্যই হবে। আশাকরি বিএনপির নির্বাচনে আসার শুভবুদ্ধির উদয় হবে। কেউ না আসলে নির্বাচন থেমে থাকে না। নির্বাচন হয়েই যায়।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, কমিশন সুষ্টু নির্বাচন উপহার দিবে। প্রতিযোগিতামূলক নির্বাচন সবাই আশা করছে। তারেক রহমানকে বিএনপির অনেকেই পছন্দ হচ্ছে না বলেই তারা বিএনপি ছেড়ে নির্বাচনে আসছে।

মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির যতো নেতা জেলে আছে সবাই সুনির্দিষ্ট কারণেই জেলে আছে। বিনা কারণে বা বিনা অপরাধে কাউকে জেলে নেয়া হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০