সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পাকিস্তানে বন্দুক হামলায় ২ সেনা সদস্যসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় একটি শহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ২ সেনা সদস্যসহ ৮ বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন যাত্রী।

রবিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দেশটির জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা। খবর আলজাজিরার।

আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহর বলেছেন, শনিবার (২ডিসেম্বর) সন্ধ্যায় হামলাকারীরা বাসে গুলি চালানোর পর প্রাণহানির এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গিলগিট-বাল্টিস্তান পুলিশের মুখপাত্র গোলাম আব্বাস ডিপিএ নিউজ এজেন্সিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন সেনা সদস্যও রয়েছেন। আব্বাসের মতে, হামলায় আরও ২৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

হামলার শিকার বাসটি কারাকোরাম হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল। এই হাইওয়েটি বিশ্বের সবচেয়ে উঁচু সড়কগুলোর একটি।

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। মূলত হামলাকারীরা বাসে গুলি চালানোর পর একপর্যায়ে এটি বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায়।

কোনও গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি এবং যাত্রীবাহী বাসে গুলিবর্ষণের মাধ্যমে হামলা চালানোর উদ্দেশ্যও এখনও পর্যন্ত অস্পষ্ট। গিলগিট-বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী হাজি গুলবার খান এক বিবৃতিতে বলেছেন, ‘আক্রমণে জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে সরকার।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930