রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিএনপির সমাবেশে আহত গণমাধ্যমকর্মীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির হামলায় আহত ২৮ জন গণমাধ্যমকর্মীদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‌

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডে আহত বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী তাদের চিকিৎসার খবর নেন এবং সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি এহসানুল করিম, জাতীয় প্রেস ক্লাব সম্পাদক ও ভোরের কাগজ সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু প্রমুখ।

এ সময় প্রধানমন্ত্রী বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল।বিএনপি জানে নির্বাচনে অংশ নিলে পরাজিত হবে। তাই ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দেশটি।’

শেখ হাসিনা বলেন, ‘গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১