সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

নৌকায় ভোট দিয়ে অগ্নিসন্ত্রাসের উপযুক্ত জবাব দিন : কলাবাগানে প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যার ষড়যন্ত্রের জবাব দিতে ৭ জানুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।  এসময় ঢাকা মহানগরীর ১৫টি আসনে নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বর্জন করবে- এটা স্বাভাবিক কিন্তু নির্বাচন বন্ধ করবে, সেই সাহস তাদের নাই।  নির্বাচন বন্ধ তারা করতেও পারবে না।

এসময় ঢাকার উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি আগামীতে আরো কি কি পদক্ষেপ নেবেন তার প্রতিশ্রুতি তুলে ধরেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31