মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
ছবি : সংগ্রহিত

ডিসি এসপিকে হুমকি : প্রার্থিতা হারালেন যুবলীগ নেতা পবন

আকাশবার্তা ডেস্ক :

ডিসি ও এসপিকে বদলির হুমকি দেয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ( ২ জানুয়িার) ইসির উপ-সচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো। হাবিবুর রহমান পবন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।

চিঠিতে ইসি জানায়, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য প্রদান করেন। রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেছেন— মর্মে অভিযোগ করে গত ৩০ ডিসেম্বর পবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ইসি সচিবালয়ের সচিব বরাবর চিঠি পাঠান।

এর পরিপ্রেক্ষিতে পবনকে তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে ১ জানুয়ারি ইসি সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়। ওই তারিখে প্রার্থী ইসি সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে কমিশনের কাছে ব্যাখ্যা দেন। এছাড়া, এ অভিযোগের সত্যতা যাচাইয়ে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে তদন্তের জন্য ইসি সদয় নির্দেশনা দেয়। পরে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা রয়েছে— মর্মে তদন্ত প্রতিবেদন পাঠান।

হাবিবুর রহমান পবন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটন করেছেন— মর্মে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ৩১ ডিসেম্বরে ইসিতে পাঠান সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি। শুনানিকালে প্রার্থীপক্ষের বক্তব্য, জেলা নির্বাচন অফিসারের পাঠানো তদন্ত প্রতিবেদন, নির্বাচনী অনুসন্ধান প্রতিবেদন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনায় প্রার্থীর নির্বাচনী ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হয়।পরে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর ধারা ৯১ই এর কজ (২) এর বিধান অনুযায়ী লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি।

চিঠিতে বলা হয়, এমতাবস্থায়, আপনার (হাবিবুর রহমান পবন) বিরুদ্ধে বর্ণিত নির্বাচনী অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে আপনার প্রার্থিতা বাতিল করা হলো।

সূত্র : ভোরের কাগজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০