মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিএনপি ভোট ঠেকাতে হরতাল-অবরোধ করেছে, কিন্তু জনগণ সাড়া দেয়নি

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনে লিফলেট বিতরণ করলেও, সরকার কোনো বাধা দেয়নি। তারা ভোট ঠেকাতে হরতাল-অবরোধ করেছে, কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। আর আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাকে অকার্যকর করতেই ১৫ আগস্টের হত্যাকাণ্ড হয়। এরপর বিকৃত ইতিহাস দিয়ে বিকৃত করা হয়েছে মানুষের মানসিকতা। আমাদের ক্ষমতায় আসা অনেক কঠিন ছিলো। মজার বিষয় হলো, স্বৈরশাসকরা ভোট চুরি করতো। তখন সেই ভোট নিয়ে কোনো কথা হতো না। আর আমরা যখন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, তখন নির্বাচন-গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে!

দেশের কিছু মানুষের জন্য আজ বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গোটা বিশ্ব সুনাম করে বাংলাদেশের। কিন্তু দেশেরই কিছু মানুষ ভাবে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসাই মনে হয় ভালো ছিল, তাদের মতে।

এ সময় বিরোধীদের ভোট বানচালের চেষ্টায় জনগণ পাশে না থাকায় ধন্যবাদ জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ভোট বর্জনে লিফলেট বিতরণ করলেও, সরকার কোনো বাধা দেয়নি। হরতাল-অবরোধ করেছে ভোট ঠেকাতে, কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। ভোটকেন্দ্রে গিয়ে তারা নিজেদের মত দিয়েছেন।, এ জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞ।

এরআগে বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হয়। শাহবাগ-টিএসসি মোড় ঘুরে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথা দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন। সমাবেশ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১