সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নিষিদ্ধ হতে পারে ইমরান খানের পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টি (পিটিআই) নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। ১৯৯৬ সালে নিজের হাতে এই দল প্রতিষ্ঠা করেছিলেন ইমরান।

জানা গেছে, বেশ আগে পাকিস্তানের নির্বাচন কমিশনে (ইসিপি) একটি অভিযোগ এসেছিল। যেখানে বলা হয়েছে, ২০০৩ সালে ‘নিষিদ্ধ উৎস’ থেকে তহবিল সংগ্রহ করেছিল পিটিআই। দীর্ঘদিন এই অভিযোগটি নিয়ে কোন তৎপরতা দেখা যায় যায়নি। তবে সম্প্রতি সময়ে এই ইস্যুতে ইসিপি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। খবর এনডিটিভির।

পাকিস্তানের সংবিধান অনুসারে, যদি কোনো রাজনৈতিক দল বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহ করে এবং সে অভিযোগ যদি প্রমাণিত হয় তবে ওই রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে। পিটিআইয়ের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে এবং অভিযোগের তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।

এছাড়া গত ৯ আগস্ট দাঙ্গা ও রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের অভিযোগে মামলা দায়ের করা মামলায় তদন্ত চলছে ইমরান খান এবং পিটিআইয়ের প্রথম সারির কয়েক জন নেতার বিরুদ্ধে। ওই মামলার রায় অভিযুক্তদের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদি এসব মামলায় ইমরান ও তার দলের জ্যেষ্ঠ নেতারা দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে রাজনীতিতে নিষিদ্ধ হতেপারে তারা। ফলে সার্বিকভাবে একরকম অন্ধকার ভবিষ্যতের দিকে এগুচ্ছে পিটিআই।

পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের সদস্য এবং পিএমএলএন নেতা শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সাবেক সরকারের আইন ও বিচার বিষয়ক মন্ত্রী আজম নাজির বলেন, নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকলেও শিগগিরই পিটিআইকে এমন বিপর্যয়ের মুখে পড়তে হবে না।

তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টালমাটাল অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনা। লাগামহীন মূল্যস্ফীতির কারণে ব্যাপক সংকটে রয়েছেন সাধারণ জনগণ। এই সংকটের সুরাহা হওয়া এখন সবচেয়ে জরুরি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930