সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও শপথগ্রহণ

আকাশবার্তা ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। এ সময় টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এর পরে ডেপুটি স্পিকার দ্বাদশ সংসদের স্পিকার নির্বাচনের প্রস্তাব করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রস্তাবটি সমর্থন করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। একটি মনোনয়নপত্র পাওয়ায় তার বিজয় নিশ্চিত হলেও সংসদের কার্যপ্রণালী বিধির ৮বিধি অনুসারে ডেপুটি স্পিকার এ প্রস্তাবটি ভোটে দেন। পরে কণ্ঠ ভোটে ড. শিরীন শারমিন চৌধুরী সর্বসম্মতিক্রমে দ্বাদশ জাতীয় সংসদে টানা চতুর্থবারের মত স্পিকার নির্বাচিত হলেন।

পরে ডেপুটি স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশন বিরতি ঘোষণা করেন। এসময় কার্যপ্রণালী বিধির ১৪৮ ধারা মতে সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব আব্দুস সালাম। পরে ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকু নির্বাচিত হন ও শপথ গ্রহণ করেন।

সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুকে মনোনীত করে।

জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। দ্বাদশ জাতীয় সংসদের এটি প্রথম অধিবেশন এবং ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সে অনুযায়ী অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930