সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে টু নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে টু নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সদর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু। শুক্রবার রাত ৭টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ ও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ বাবলু।

এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি গৌতম মজুমদার, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

উক্ত টুর্ণামেন্টে বণিক সমিতির সদস্য এমন ১২টি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন। আগামীকাল শনিবার রাতে ফাইনাল খেলা শেষে বিজয়ী এবং রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১