মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মিয়ানমারের আরো ৬৩ জনের অনুপ্রবেশ

আকাশবার্তা ডেস্ক :

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ উপজেলার উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো ৬৩ জন অনুপ্রবেশ করেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, এখন পর্যন্ত মিয়ানমার থেকে মোট ৩২৭ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), সেনা সদস্যসহ অন্যান্যরা। ইতোমধ্যেই তাদের নিরস্ত্রীকরণ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত কিছুটা কমেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকায় গোলাগুলির শব্দ কমেছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গেলেও বিস্ফোরণের শব্দ অনেকটা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন উলুবনিয়া সীমান্ত এলাকার জনপ্রতিনিধিরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০