সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পাপুয়া নিউগিনিতে জাতিগত সংঘাতে নিহত ৬৪

আন্তর্জাতিক ডেস্ক :

দুটি উপজাতি গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় এলাকায় রবিবার অন্তত ৬৪ জন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) ও অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এনগা প্রদেশে অতর্কিত হামলায় ওই ব্যক্তিদের হত্যা করা হয়েছে।

দেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জর্জ কাকাস এবিসিকে বলেন, এনগাতে আমার দেখা এটা সবচেয়ে বড় হত্যাকাণ্ড, পাপুয়া নিউগিনির সব হাইল্যান্ডেও এটা সবচেয়ে বড় হত্যাকাণ্ড।

প্রশান্ত মহাসাগরীয় দেশটি শত শত উপজাতির আবাসস্থল। এসব উপজাতির অনেকগুলো সভ্য ও নগরকেন্দ্রিক সভ্যতা থেকে এখনও বহুদূরে বাস করে।

এবিসি বলছে, গতবছর এনগাতে সংঘর্ষে ৬০ জনের মৃত্যুর সঙ্গেও এই একই উপজাতিরা জড়িত ছিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, পাপুয়া নিউগিনির ঘটনা খুবই বেদনাদায়ক। পুলিশ অফিসারদের প্রশিক্ষণ এবং পাপুয়া নিউগিনির নিরাপত্তার জন্য আমরা সহায়তা দিয়ে যাচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930