আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রিক্তা বেগম (৩৮) নামে এক বিধবাকে উদ্ধার করেছে পুলিশ। লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের নতুন মহিলা কলেজ সংলগ্ন রাস্তার পাশ থেকে শনিবার ভোরে তাকে উদ্ধার করা হয়।
রিক্তা বেগম কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত হারুনুর রশিদের স্ত্রী।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম জানান, ভোরে টহল দেওয়ার সময় রাস্তার পাশে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।