সর্বশেষ:
মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ

চন্দ্রগঞ্জে আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার : গরু-ছাগলসহ সিএনজি অটোরিকশা উদ্ধার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ৩টি লাল গরু, ৫টি ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০৩ মার্চ) বেলা ১১টায় তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক আসামিদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এরআগে শনিবার দিনব্যাপী চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় ধৃত আসামিদের দেখানো মতে স্থানীয় উত্তর জয়পুর ইউনিয়নের পালপাড়া গ্রামের আসামি বেলায়েতের গোয়ালঘর এবং একই গ্রামের আসামি জোবায়ের হোসেন শিবলুর গোয়ালঘর থেকে চোরাই গরু, ছাগলসহ সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

আসামিরা হলো- পালপাড়া গ্রামের শরীফ উল্যাহ মন্টুর ছেলে মোঃ রায়হান হোসেন সজীব (১৯), মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ বেলায়েত হোসেন (৪০), হারুনুর রশিদের ছেলে মোঃ জোবায়ের হোসেন শিবলু (৩২) ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে ফরহাদ হোসেন (১৯)।

দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) বেলায়েত হোসেন জানিয়েছেন, গত শুক্রবার (০১ মার্চ) দিবাগত রাত পৌঁনে ১টা থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত সময়ে পালপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ ইমান আলীর গোয়ালঘর থেকে গরু চুরি হয়। এঘটনায় পরদিন শনিবার ইমান আলী বাদি হয়ে অজ্ঞাত আসামি দিয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৪, তাং-০২-০৩-২০২৪ইং)। মামলা দায়েরের পর পুলিশ চোরাই গরু উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানকালে চোরচক্রের ওই ৪ সদস্যকে গ্রেপ্তারসহ চোরাই গরু-ছাগল এবং সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমদাদুল হক জানান, একটি গরু চুরির মামলায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে আন্তঃজেলা চোরচক্রের ৪ জনকে গ্রেপ্তারসহ চোরাই গরু-ছাগল এবং সিএনজি উদ্ধার করা হয়েছে। গরুচোর চক্রের বিরুদ্ধে আরো অভিযান চালানো হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31