সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চলতি বছরের শুরুতেই স্বর্ণের দাম বাড়লো ভরিপ্রতি ২২১৭ টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক :

গেলো বছর পুরোটাই কেটেছে স্বর্ণের দাম হ্রাস-বৃদ্ধির দোলাচলে। এর ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতেই দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম প্রতি গ্রাম ৯ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে ৯ হাজার ৬৮০ টাকা ঘোষণা করেছে বাজুস। গ্রামপ্রতি বেড়েছে ১৯০ টাকা। সে হিসেবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ভরিপ্রতি বেড়েছে ২২১৭ টাকা।

বুধবার (৬ মার্চ) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে কার্যকর হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930