সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

টানা ৪র্থবার সেরা ইস্তাম্বুল বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরকে ‘বর্ষসেরা বিমানবন্দর’ হিসেবে অভিহিত করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরটিকে ‘এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড-২০২৪’ দেয়া হয়েছে। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এয়ার ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড পেলো বিমানবন্দরটি।

সোমবার (১৮ মার্চ) বিমানবন্দর অপারেটর আইজিএ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।

আইজিএ জানায়, প্রায় ৪ হাজার ভোটের মাধ্যমে ১৪টি বিভাগে পুরস্কার দেয়া হয়। ইস্তাম্বুল বিমানবন্দরটি ২০২৪ সালের আগে ২০২১, ২০২২ ও ২০২৩ সালেও বর্ষসেরা বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়েছে।

ইস্তাম্বুল বিমানবন্দরের ভারপ্রাপ্ত সিইও সেলাহাতিন বিলগেন রবিবার (১৭ মার্চ) গ্রিসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, আইজিএ পুরস্কার পেয়ে তারা গর্বিত। বিশ্বের সব আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে এটি আলাদা এবং এই খেতাবটি আরও একবার অর্জন করা সব বিমানবন্দর কর্মীর নিষ্ঠার পরিচয় দেয়।

এয়ার ট্রান্সপোর্ট নিউজের জেনারেল ডিরেক্টর এবং সিইও কোস্টাস ইয়েস্ট্রু বলেন, মহামারি থেকে শুরু করে বিমান খাতে মুখোমুখি হওয়া সব চ্যালেঞ্জ সত্ত্বেও ইস্তাম্বুল বিমানবন্দর একটি স্থিতিস্থাপক হিসাবে প্রমাণিত হয়েছে।

তিনি আরো বলেন, এই পুরস্কারটি বিমানবন্দরের কর্মীদের নিবেদিত কাজ এবং তাদের কাজের মাধ্যমে অতিথিদের জন্য আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিদান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31