সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

সিরিজে আধিপত্য ধরে রাখার লড়াইয়ে টানা জয়ের খোঁজে বাংলাদেশ। রবিবার (৫ মে) সন্ধ্যা ৬টায় পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

আগের ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই খেলবে বাংলাদেশ। টসে জিতে অপরিবর্তিত একাদশ নিয়েই আগে ফিল্ডিং করবে স্বাগতিকেরা।

এর আগে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয়ে সিরিজে এগিয়ে টাইগাররা। এখন সুযোগ ব্যবধান দ্বিগুণ করার।

এই ম্যাচেও টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একাদশেও আসেনি কোনো পরিবর্তন। আগের ম্যাচে খেলা সবাই আছেন আজকের একাদশেও।
বাংলাদেশ দল

লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, সাইফুদ্দীন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31