সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

নির্বাচিত হয়ে প্রথম সফরেই চীন গেলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর পুতিনের এটাই প্রথম বিদেশ সফর। খবর বিবিসির।

সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই দেশের সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদ্‌যাপন করবেন তারা।

পুতিনের বেইজিংয়ে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি। চীনের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে পুতিনকে ‘পুরোনো বন্ধু’ বলে উল্লেখ করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছেন সি চিন পিং। এ পরিস্থিতিতে চীন-রাশিয়ার দুই নেতার বৈঠকের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। এর কয়েকদিন আগেই পুতিন এবং শি জিনপিং রাশিয়া ও চীনের মধ্যে একটি ‘সীমাহীন অংশীদারিত্বের ঘোষণা করেন। ২০২৩ সালের মার্চে শি জিনপিং মস্কো সফর করেন। সে সময় তিনি দেশগুলোর মধ্যে সম্পর্কের একটি ‘নতুন যুগ’ বর্ণনা করেছিলেন।

চীনে সফরের আগে ৭১ বছর বয়সী পুতিন বলেন, পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিদেশ সফরের জন্য তিনি প্রথম দেশ হিসেবে চীনকে বেছে নিয়েছেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে ‘অভূতপূর্ব উচ্চ স্তরের কৌশলগত অংশীদারিত্ব’ এবং পুতিন ও ৭১ বছর বয়সী শি জিনপিংয়ের গভীর সম্পর্ককে নির্দেশ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31