বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শেখ হাসিনা প্রমাণ করেছেন নোবেল লরিয়ট নয়, দরকার নোবেল ওয়ার্কার : ওমর ফারুক চৌধুরী

আকাশবার্তা ডেস্ক :

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ৭১ এসেছিল বলে ভারতের গণতন্ত্রের মহান নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বনন্দিত নেত্রী হয়েছিলেন। তেমনি রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঐতিহাসিক ও সাহসী অবস্থান গ্রহণ করায় বিশ্বের মানবতাবাদী নেত্রীতে রুপান্তর হয়েছেন। শেখ হাসিনা প্রমাণ করেছেন নোবেল লরিয়ট নয়, দরকার নোবেল ওয়ার্কার। ইতিমধ্যে যাকে বৃটিশ মিডিয়া ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাবে ভূষিত করেছেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর ৭৫ নং ওয়ার্ড (সাবেক নাসিরাবাদ ইউনিয়ন) এর ত্রি-বার্ষিক কাউন্সিল মঙ্গলবার সকাল ১০ টায় খিলগাঁও ত্রিমোহনী কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, প্রধান অতিথি যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রধান বক্তা ঢাকা মহানগর যুবলীগ দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

ওমর ফারুক চৌধুরী বলেন শান্তিতে নোবেল জয়ী অংসান সুচি প্রমাণ করেছেন মানুষ হত্যায় মহানায়ক আর নিজের দেশের ড. ইউনুসকে দেখলাম, দেশের কোনো সমস্যায় যাকে পাওয়া যায়না। দেশে বন্যার্তদের জন্য এক টাকা না দিলেও হিলারী ক্লিন্টনের নির্বাচনী ফান্ডে কোটি কোটি ডলার দিয়ে আসেন।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার অংগীকার ব্যক্ত করে বলেন, ৫ মে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে উপস্থিত থেকে নেতাকর্মিদের সাথে নিয়ে হেফাজত ইসলামের তান্ডব মোকাবেলার সাহসী ভূমিকার ভূয়শী প্রসংশা করেন এবং কর্মিদের উদ্দেশ্যে বলেন যে সব কর্মিরা কর্মসুচি ফাকি দেন তাদের নেতা নির্বাচন করা হবে না। যে সব কর্মিরা কর্মিদের ভালবাসে, কর্মিদের সুখে দুখে সাথে থাকেন তাদের নেতা নির্বাচিত করা হবে।

নাসিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, সহ সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, মুরসালিন আহম্মেদ, খোরশেদ আলম মাসুদ, যুগ্ম সম্পাদক এ কে এম মোমিনুল হক সাঈদ, ওমর ফারুক, সাংগঠনিক, মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য এমদাদুল হক এমদাদ, গাজী মাজাহারুল ইসলাম, আলতাব হোসেন, সভা পরিচালনা করেন প্রচার সম্পাদক আরমান হক বাবু প্রমুখ

সম্মেলন ওশষে নাসিরাবাদ ইউনিয়ন যুবলীগ কমিটি বিলুপ্ত করে ৭৫ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। সভাপতি পদে মনির হোসেন মোল্লা, সহ সভাপতি পদে আমজাদ হোসেন, মোঃ জুয়েল, সাধারণ সম্পাদক পদে মাহবুবুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মোমেন কে নির্বাচিত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১