মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা সজীব হত্যার আসামিদের গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ সমাবেশ

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা এম সজীবের খুনিদের জামিনের প্রতিবাদে এবং অবিলম্বে প্রধান আসামি কাজী মামুনুর রশীদ বাবলুসহ খুনিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বুধবার (১২ জুন) রাত আটটায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
মিছিলটি চন্দ্রগঞ্জ থানা শহরের নিউ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন করে পুনরায় একই জায়গায় এসে সমাবেশ করে।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. মাসুদুর রহমান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত মিছিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, ইউপি সদস্য শাহপরান শাকিল, যুবলীগ নেতা শেখ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, খুনিরা কীভাবে উচ্চ আদালতে জামিন পায়। তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? কেউ মানুষ খুন করে যদি কারাগারে না গিয়ে জামিন পায়, তাহলে সেই খুনিরা অপরাধ করতে আরো উৎসাহিত হবে। তাই, অবিলম্বে এম সজীবের খুনিদের জামিন বাতিল করে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবী জানান বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১