মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না : শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না। শনিবার সকালে গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ তিনি একথা বলেন।

বলেন, কৃষিজমি নষ্ট করে শিল্পায়ন করা যাবে না। বিশেষ করে তিন ফসলি জমিতে কোনো শিল্প কল-কারখানা করা যাবে না। আমাদের যেন কারও কাছে হাত পেতে চলতে না হয়। এজন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি নিয়ে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলো তারা এ বিষয়ে নজর দেয়নি। যে কারণে আমাদের অনেক উর্বর ভূমি নষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিয়েছি।

সেচকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ভূ-উপরিস্থ পানি পরিশুদ্ধ করে ব্যবহার উপযোগী করায় বিশেষ গুরুত্ব দিয়েছি। সেচকাজেও সেভাবে পদক্ষেপ নিয়েছি। সারা বাংলাদেশে নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড় এবং বিশেষ করে ছোট ছোট জলাধার সংস্কারের কাজ এরই মধ্যে শুরু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০