সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ

আকাশবার্তা ডেস্ক :

পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী লোকজন। বুধবার (১৯ জুন) ঈদের তৃতীয় দিন সকাল থেকেই রাজধানীর কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজনকে ফিরতে দেখা গেছে। আবার ঈদের তৃতীয় দিনে ঢাকা ছেড়ে বিভিন্ন এলাকায় যাওয়ার জন্যও মানুষজনকে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে।

মূলত, ঈদ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) ৩দিন ছিল সরকারি ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। এ কারণে এবারের ঈদের ছুটি পড়েছে ৫দিন। ফ‌লে টানা ৫দিন ঈদের ছুটি শেষে বুধবার (১৯ জুন) অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা। তবে এখনো ট্রেনে তেমন ভিড় দেখা যায়নি। বিশেষত চাকরিজীবী অনেকেই পরিবার পরিজনদের গ্রামের বাড়িতে রেখে একাই ঢাকা ফিরে এসেছেন।

ঢাকায় ফিরে আসা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, চাকরিতে আজ যোগ দেয়ার জন্য ফিরে আসতে হলো। তবে বাচ্চাদের স্কুল-কলেজ আরো পরে খুলবে। সেজন্য তাদেরকে গ্রামের বাড়িতে রেখে এসেছি। আমি একাই ফিরে এসেছি। আজ সবেমাত্র ঈদের তৃতীয় দিন। আরো কয়েকটা দিন তারা ঈদের আনন্দ উপভোগ করুক।

ফিরে আসার সময় অনেকটা স্বস্তিতেই এসেছেন বলে জানান আরেক চাকরিজীবী হাসান হাবিব। তিনি বলেন, তেমন ভিড় ছিল না। যাওয়ার সময় যে কষ্ট করে গিয়েছে আসতে তেমন কষ্ট হয়নি। কাল-পরশু থেকে হয়ত ভিড় বাড়বে।

অপরদিকে, ঈদের তৃতীয় দিনেও ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে ট্রেনযাত্রার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী তিতাস কমিউটার, জামালপুর অভিমুখী জামালপুর এক্সপ্রেস, পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস, কিশোরগঞ্জ অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস, সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস, তারাকান্দি অভিমুখে অগ্নিবীণা এক্সপ্রেস এবং খুলনা অভিমুখী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরকে ঢাকা ছাড়ার জন্য সময়সূচি অনুযায়ী প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে।

৪ নম্বর প্ল্যাটফর্মে তিতাস কমিউটার ট্রেনের জন্য অপেক্ষমাণ সায়রা বানু বলেন, ঢাকায় শ্বশুর বাড়িতে ঈদ করেছি। এখন গ্রামের বাড়িতে বাবা মায়ের কাছে বেড়াতে যাচ্ছি, টিকিট আগেই কাটা ছিল। এখন পর্যন্ত কোনো ঝামেলা পোহাতে হয়নি। তবে যথাসময়ে ট্রেন না ছাড়লেই ভোগান্তি শুরু হবে।

ঢাকা রেলস্টেশন স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখনো ঈদযাত্রার চাপ আছে। ঢাকা থেকে বিভিন্ন জায়গায় বেড়ানোসহ বিভিন্ন উদ্দেশ্যে মানুষজন ঢাকা ছেড়ে যাচ্ছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সময়মতো ট্রেনগুলো ছাড়ার জন্য। এখন পর্যন্ত সব শিডিউল ঠিক আছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930