সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে মিললো ১২ নিষিদ্ধ গরু

আকাশবার্তা ডেস্ক :

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এবার সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সাভারে কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে নিষিদ্ধ ব্রাহমা প্রজাতির ৫টি গাভী ও ৭টি বাছুরের সন্ধান পেয়েছে দুদক।

সোমবার (১ জুলাই) সকালে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোকে নিষিদ্ধ গরু সরবরাহের অভিযোগে গো প্রজনন কেন্দ্রে অভিযান চালায় দুদক।

সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান শুরু করে। গেল বছর কোন প্রক্রিয়ায় সরকারের এই প্রতিষ্ঠান থেকে ১৬টি ব্রাহমা জাতের গরু সাদিক এগ্রোকে দেওয়া হয়েছে, সে বিষয়সহ অন্যান্য বিষয়ে খোঁজ নিতে অভিযান চালায় দুদকের টিম।

ব্রাহমা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও ২০২১ সালে আমেরিকা থেকে ১৮টি ব্রাহমা জাতের গরু জাল কাগজপত্র তৈরি করে দেশে আনেন সাদিক এগ্রোর ইমরান। সেসময় কাস্টমস তা জব্দ করে পাঠায় গো প্রজনন কেন্দ্রে।

নিজেদের জালিয়াতির মাধ্যমে আমদানি করা গরু তিন বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারসাজির মাধ্যমে সেসব গরু ফিরিয়ে নেয় সাদিক। গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে দুদক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930