সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মানুষ হত্যা করে কোনো সরকার পরিবর্তন হয় না

আকাশবার্তা ডেস্ক :

কোটা আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির যেরে স্বজন হারানো পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ হত্যা করে কোনো সরকার পরিবর্তন হয় না। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কী দোষ করেছে? আমি কী বলে আপনাদের সান্ত্বনা দেবো? আমি শুধু বলবো, আমি আপনাদের মতোই একজন! বাবা-মা-ভাই হারানো এতিম। কাজেই আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে।

রবিবার (২৮ জুলাই) সকালে গণভবনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তাদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দেয়া হয়েছে।

কোটা আন্দোলন ঘিরে মানুষ হত্যার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো বর্বরতা কি কেউ করতে পারে? একজন মুসলমান একজন মুসলমানকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখতে পারে? যারা এসবের সঙ্গে জড়িত, অবশ্যই তাদের বিচার হবে। তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেয়া যাবে না।

হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, যারা এ খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে আমার চেষ্টা থাকবে। সেক্ষেত্রে আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন, আমাদের জানাবেন। বাংলাদেশকে নিয়ে এভাবে বারবার খেলা আর হতে দেয়া যাবেনা।

দেশের সম্পদ বিনষ্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যা কিছু করি, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এটা তো কোনোদিনই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষই তো এসবের সুবিধা পেতো। মেট্রোরেলে কারা চড়তো, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কারা চড়ে? মানুষের কাজ করাইতো আমার কাজ।

সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনাদের শুধু বলবো, আপনারা সবুর করেন। আর আল্লাহকে ডাকেন, যেন এই সমস্ত খুনি জালেমের হাত থেকে যেন আমাদের দেশ রেহাই পায়। আমি আপনাদের পাশে আছি। আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই বড় কষ্ট। স্বজনহারার ব্যথা ভোলার নয়, সেটাই আমি জানি। আল্লাহ আপনাদের সবর দেন, সেটাই আমি চাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930