মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়তে চাই : এ্যানি চৌধুরী

লক্ষ্মীপুর প্রতিনিধি :
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, অন্তবর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস একজন সম্মানী ব্যক্তি। তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন সকল হত্যার বিচার এবং দেশে সুশাসন নিশ্চিত করা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতোগুলো হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
শনিবার (১০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) মনির উদ্দিন পাটোয়ারী বাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী মো. সাব্বিরের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, আমরা এমুহূর্তে সকলকে ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ করছি। এ সরকারকে সহায়তা করা এখন আমাদের কাজ। সেজন্য আমরা পাড়া-মহল্লায় সবার প্রতি উদাত্ত আহ্বান করছি। এ সরকারের সহযোগিতার মাধ্যমে সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই।
এর-আগে এ্যানি চৌধুরী জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ সাব্বিরের কবর জিয়ারত করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হারুনুর রশিদ, সাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ প্রমুখ।
পরে তিনি সাব্বিরের বাবা আমির হোসেনকে সাথে নিয়ে তার মা মায়া আক্তার, স্ত্রী ঝর্ণা আক্তারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের সান্তনা দেন। এসময় নিহত সাব্বিরের পরিবারকে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করে বলেন, যেকোনো পরিস্থিতিতে জেলা বিএনপি তাদের পাশে থাকবে।
নিহত শিক্ষার্থী সাব্বিরের শিশুপুত্র তাহসিনকে কোলে নিয়ে আদর করতে দেখা যায় এ্যানিকে।
নিহত শিক্ষার্থী সাব্বিরের পরিবারের পক্ষ থেকে শহরের দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্বরকে ‘শহীদ সাব্বির চত্বর’ নামকরণ করার জন্য দাবি তুলেন। তখন জবাবে এ্যানি বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলাপ হলে আপনাদের এ প্রস্তাবনার কথা আমরা তুলে ধরবো।
নিহত শিক্ষার্থী সাব্বির লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের চৌধুরী মাঝি বাড়ীর মো. আমির হোসেনের ছেলে। সেই দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
উল্লেখ্য, গত  ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাব্বিরসহ ৪ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। একইদিন দুর্বৃত্তের নিষ্ঠুর হামলার শিকার হয়ে আওয়ামীলীগের অঙ্গসংগঠনেরও ৮ জন নেতাকর্মী নিহত হয়। ওইদিন গুলিবিদ্ধসহ বিভিন্নভাবে আহত হয় প্রায় শতাধিক মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১