সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে।

শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে মতবিনিময়কালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করেন।

তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ রাতে এ সংবাদ জানিয়েছেন।

তারেক রহমানকে উদ্ধৃত করে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন, গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ নিপিড়নকারী। আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ংকর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা। সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে, আর তাদের কৌশলও চোরাগুপ্তা।’ এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতা-কর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীরা সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষণ্ন করতে পারবে না ইনশাআল্লাহ।’

একই সাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930