শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা

আকাশবার্তা ডেস্ক :

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্র সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার রূপরেখা দেবে। সেই সংস্কার প্রস্তাবের ওপর নির্ভর করবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন কবে হবে।

শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তার বিশেষ সহকারী মাহফুজ আলম একথা জানিয়েছেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দলগুলোর পক্ষ থেকে নানা ধরণের প্রস্তাব এসেছে। কেউ সংবিধানের কিছু বিষয় সংশোধনের কথা বলেছেন। কেউ সংবিধান সংশোধনের কথাও বলেছেন।

মাহফুজ আলম বলেন, নির্বাচন নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। আশঙ্কা আছে। নির্বাচন কিভাবে হবে? প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছেন। বক্তব্য শেষে তাদের দেওয়া প্রস্তাবনাগুলো যাচাই-বাছাই শেষে রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেবেন। তিনি সব প্লাটফর্মের কথা শুনবেন।

এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, জনগণের কাছেই ক্ষমতা হস্তান্তর হবে। জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এখনকার অগ্রাধিকার হচ্ছে- আমাদের সংস্কারগুলো করা। আগে সংস্কার করতে হবে। সংস্কারের প্রস্তাবনার ভেতর থেকে ঠিক হবে তাদের মেয়াদ কতদিন হবে। মূলত সংস্কারের প্রস্তাবনা এবং প্রস্তাবনার ভিত্তিতে মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসবে। আমরা আশা করি এটা একটি পূর্ণাঙ্গ রূপরেখা হবে।

রূপরেখা কি সংস্কার না ক্ষমতা হস্তান্তরের বিষয় নিয়ে হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে উভয়ই থাকবে। প্রধান উপদেষ্টা মূলত সংস্কারের রূপরেখা দেবেন। সংস্কারের ভেতরেই অন্তর্ভূক্ত আছে কখন, কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে।

উপ-প্রেস সচিব আবুল কালাম মজুমদার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮