সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বন্যার্তদের মাঝে এসবি নেট সিটির ত্রাণ বিতরণ 

নিজস্ব প্রতিবেদক : 

বন্যা কবলিত অসহায় দুর্গতদের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে এসবি নেট সিটির স্বত্বাধিকারী বাপ্পি চৌধুরী। মঙ্গলবার চন্দ্রগঞ্জের শেখপুর এলাকা এবং কফিলউদ্দিন কলেজের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করা হয়।
এসবি নেট সিটির স্বত্বাধিকারী বাপ্পি চৌধুরী জানিয়েছেন, গত ১৪ দিন যাবত নেটওয়ার্ক সেবা প্রতিষ্ঠান এসবি নেট সিটির পক্ষ থেকে বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ শেখপুর এলাকা ও কলেজ কেন্দ্রে এবং ভাসমান বিভিন্ন এলাকায় অসহায় দুস্থ মানুষের মাঝে প্যাকেটজাত শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এসব খাবার বিতরণ কর্মসূচি পালনে নেট সিটির সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।
ত্রাণ বিতরণের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান বাপ্পি চৌধুরী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31