সর্বশেষ:
লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক

লক্ষ্মীপুরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকারের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে অধ্যক্ষের বিরুদ্ধে তাঁরা নানা স্লোগান দেন।
এসময় আন্দোলনরত সহকারি শিক্ষকরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ নির্মলেন্দু সরকার বিভিন্ন সময় বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন। তিনি তার স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে চান। অধ্যক্ষের এসব অন্যায় কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক সনজিত কুমার রায় চৌধুরী জানান, অধ্যক্ষকে আজকের মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দেওয়া হয়েছে। তিনি এই সময়ের ভিতর পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31