সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক : 

স্বেচ্ছাশ্রম সড়ক সংস্কারে নেমেছে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল ও উত্তরজয়পুর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে চন্দ্রগঞ্জ টু পালপাড়া বাজার সড়কটি সংস্কার করে ছাত্রদলের একঝাঁক নেতা-কর্মী।

উত্তরজয়পুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিংকু পাটোয়ারী জানিয়েছেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. ইউসুফ ভূঁইয়ার সার্বিক তত্বাবধানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় চন্দ্রগঞ্জ থেকে পালপাড়াগামী সড়কটি ইটের খোয়া ফেলে খানাখন্দ পুরিয়ে রাস্তাটি সংস্কার করা হয়। চলতি বন্যায় জনগুরুত্ব সম্পন্ন এই সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

লক্ষ্মীপুর-৩ (সদর-চন্দ্রগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশনায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে স্বেচ্ছায় আত্মনিয়োগ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান ফারুকসহ অন্যান্যরা।

রিংকু পাটোয়ারী চন্দ্রগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এছাড়া মেধাবী এই ছাত্রনেতা উত্তরজয়পুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930