সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের রায়পুরে ধরা পড়লো জ্যান্ত কুমির, দেখার জন্য মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসিয়ার চর এলাকায় একটি জ্যান্ত কুমির ধরা পড়েছে। বিশালাকৃতির কুমিরটির ওজন প্রায় ৫ মণের কাছাকাছি বলে ধারণা করছেন স্থানীয়রা।

বুধবার (০২ অক্টোবর) দিবাগত রাতে খাসিয়ার চরের মাঝি বাড়ির একটি হাঁস-মুরগির খোড়ায়ে হানা দিলে বাড়ির লোকজন কুমিরটি ধরে ফেলে। সেটিকে উত্তর চরবংশীর চান্দেরখাল মাছঘাটে নিয়ে আসা হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার দুপুরে কুমিরটিকে বন বিভাগের লোকজন তাদের হেফাজতে নেয়। জ্যান্ত কুমির বাস্তবে একনজর দেখতে ওই এলাকার শত শত মানুষ চান্দেরখাল মাছ ঘাট এলাকায় ভীড় জমান। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যেন মানুষের ঢল নামে সেখানে।

স্থানীয়রা জানিয়েছেন, খাসিয়ার চরের একটি বাড়ির হাঁস-মুরগির খামারের নীচ থেকে কুমিরটি ধরা হয়েছে। বুধবার সকালে স্থানীয় লোকজন কুমিরটিকে দেখতে পায়। সেটি বাড়ির পাশের একটি পুকুরে ছিল। রাতে হাঁস-মুরগি খেতে উপরে উঠে আসে। সেখান থেকে কুমিরটিকে ধরা হয়৷ 

রায়পুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় লোকজন কুমিরটি আটক করেন। উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা কুমিরটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করি।

রায়পুর বনবিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান সোহাগ বলেন, কুমিরটি আমাদের হেফাজতে নিয়েছি। সেটিকে জেলা অফিসে পাঠানো হবে। উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930