সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জস্থ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অনলাইন আলোচনা সভা

সোহাগ হোসাইন, জাপান থেকে : 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার বাসিন্দা ও বিভিন্ন দেশে কর্মরত জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে এক আলোচনা সভা শুক্রবার (০৪ অক্টোবর) রাত ৯টায় সম্পন্ন হয়েছে।

লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জাপান প্রবাসী সোহাগ হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর থানা যুবদলের সিনিয়র সদস্য কামাল উদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও কুয়েত আহম্মাদী প্রদেশ বিএনপির সাবেক সহ-সভাপতি সামছুদ্দিন রতন, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা সৌদি প্রবাসী মোহাম্মদ হারুন, বেলজিয়াম বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম পাপন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, সৌদি প্রবাসী সোহাগ খান, সৌদি প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ রুবেল, ৭নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি ইকবাল হোসেন সাদ্দাম, সাবেক ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা তুহিন ভূঁইয়া, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র ফাইয়াজ আহম্মেদ মাঈনুল প্রমুখ।

সভায় নেতারা ৭নং ওয়ার্ডকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের অন্যতম শক্তিশালী জাতীয়তাবাদী ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া বন্যা দূর্গত মানুষের পূর্নবাসনের জন্য ৩য় ও শেষধাপে নতুন কর্মসূচি ঘোষণা করেন। বক্তারা আগামী জাতীয় নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930