সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বাইসাইকেলের গতিরোধ করে হিরা লাল দেবনাথ (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেতুল গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা হাসপাতালে এসে নিহতের স্বজনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

নিহত হিরা হামছাদী এলাকার গোবিন্দ ডাক্তার বাড়ির মৃত প্রফুল্ল দেবনাথের ছেলে ও কাজিরদিঘীর পাড় এলাকার মাতৃ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী।

নিহত হিরার ছেলে প্রিতম দেবনাথ বলেন, দোকান বন্ধ করে বাবা বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। আমি বাবার সামনেই মোটরসাইকেলে ছিলাম। এরমধ্যে একটি মোটরসাইকেল আরোহী তিনজন লোক দ্রুত গতিতে আমাদের আগে গিয়ে সামনে বাড়ির কাছাকাছি রাস্তার পাশে দাঁড়ায়। ঘটনাটি স্বাভাবিক ভেবে আমি বাড়ির রাস্তায় চলে যায়। তখন বাবা পেছন দিয়ে আসছিল। একপর্যায়ে বাবার সাইকেল গতিরোধ করে একজন লোক ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাবাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমীর কর্মকার বলেন, আমাদের এক সদস্যকে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিনিধি দল হাসপাতালে গেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদেরকে চিহ্নিত করতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হীরা নামে একজনকে হাসপাতালে আনলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তবে হাসপাতালের আনার আগেই তিনি মারা গেছেন। তার শরীরে দুটি অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930