মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সুন্দর বাংলাদেশ গড়তে প্রয়োজন দ্রুত নির্বাচন : লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি :
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে সবার আগে প্রয়োজন দ্রুত নির্বাচন। এমুহূর্তে জনগণের নির্বাচিত সরকার দরকার। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের ঝুমুর চত্বর এলাকায় বিএনপির গণ র‌্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এরআগে, বাদ আছর এ্যানি চৌধুরীর বাসভবন এলাকায় থেকে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিতে হাজার-হাজার বিএনপির নেতাকর্মী অংশ নেয়। এসময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জেলা শহর।
এ্যানি চৌধুরী তাঁর বক্তব্যে আওয়ামী লীগের  কঠোর সমালোচনা করে বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায়। তার বাবাও পালিয়ে ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়। দেশবাসী এখন ভালোভাবেই বুঝে গেছে। আওয়ামী লীগ হচ্ছে একটি স্বৈরশাসক গোষ্ঠী। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। তাই ঐক্যবদ্ধ হয়ে সবাই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সাধারণ মানুষের মন জয় করতে হবে। এছাড়াও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির শীর্ষ এ নেতা।
র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১