সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সাংবাদিকসহ ১৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে মৃত্যুর পাঁচমাস পর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাংবাদিক মো. আলাউদ্দিনসহ ১৮জনকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

চৌমুহনী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর পত্রিকার বেগমগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মো. আলাউদ্দিনসহ ১৮ জনকে আসামি করা হয়।

মৃত্যুর পাঁচমাস পর ছেলে হত্যার মামলাটি দায়ের করেন মোফাশ্বেরা বেগম।

এলাকাবাসী জানান, বাদীনি মোফাশ্বেরা বেগমের ছেলে মোসলে উদ্দিন হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা আখ্যা দিয়ে এবং সাংবাদিকসহ ১৮জনকে আসামি করার প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী।
১নং আমানউল্যাহপুর ইউনিয়নের কয়েকশ নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও এলাকার নিরীহ মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এই মোফাশ্বেরা বেগম।
মানববন্ধনে বক্তব্য দেন- মামলার ৩নং সাক্ষী আরতি বেগম। তিনি বলেন, মিথ্যা মামলায় সাক্ষী হিসেবে আমার নাম দেওয়া হয়েছে, কিন্তু তা আমি জানিনা। মোসলে উদ্দিন স্ট্রোক করে মারা গেছেন তা আমি লোক মুখে শুনেছি এবং মামলার বিষয়েও আমি অবগত নই।

মামলার ৮নং সাক্ষী তার বক্তব্যে বলেন ১ জুলাই রাত আনুমানিক ৩ ঘটিকার সময় হঠাৎ ভিকটিম মোসলেউদ্দিন তার বাড়ী থেকে আমাকে মোবাইলে কল করে বলে যে, তার বুকে প্রচন্ড ব্যথা করতেছে, তাকে সিএনজিতে করে ন্যাশনাল হাসপাতালে পৌছে দিতে। আমি তাৎক্ষনিক আমার সিএনজি নিয়ে তাকে ন্যাশনাল হসপিটালে নিয়ে যাই।

মামলার বাদী মোফাশ্বেরা বেগমের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে খুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930