সর্বশেষ:
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়

জ্যোতি গড়লেন নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক :

প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএল। রাজশাহীতে নর্থ জোনের বিপক্ষে এই লিগের ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনদিনের ম্যাচে শতক হাঁকিয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন।

আজ (সোমবার) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি। তার ২৫৬ বলের ইনিংসটি সাজানো ছিল ২০ চার ও ২ ছক্কায়। নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। তার সেঞ্চুরিতে ভর করে নর্থ জোনের বিপক্ষে বড় লিড নিয়েছে সেন্ট্রাল জোন। টাইগ্রেসদের অধিনায়ক সেঞ্চুরি পূর্ণ করেও থামেননি। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।

এছাড়া রান পেয়েছেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তার লিসাও। ১৪২ বলে ১০ চারে ৬৬ রান করেন মুরশিদা। ১৩৭ বলে ১০ চারে ৬০ রান করেন লিসা। তাদের দুজনকেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা। এছাড়া স্বর্ণা আক্তার ৯১ বলে ৩৮ ও নাহিদা আক্তার ৯৪ বলে ৩৪ রান করেন। নর্থ জোনের সুমনা ৩৭ ওভার বল করে ১১৩ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন। রিতু মনি শিকার করেন ১ উইকেট।

আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল সোবহানা মোস্তারির নর্থ জোনের। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। সেন্ট্রাল জোনের নাহিদা আক্তার ৪৮ রানে শিকার করেছেন ৭ উইকেট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31